images

ধর্ম

ভুল হয়ে গেলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে যে দোয়া পড়বেন

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১২:২৪ পিএম

মানুষ ভুল করে, গুনাহে জড়িয়ে পড়ে—এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম শেখায়, ভুলের পর হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে আসাই সবচেয়ে বড় শক্তি। কারণ মহান আল্লাহ তাআলার রহমতের দরজা সব সময় বান্দার জন্য খোলা।

ইসলামি স্কলারদের মতে, আন্তরিক অনুশোচনা নিয়ে তাওবা করলে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন এবং তাকে নতুনভাবে পথচলার সুযোগ দেন।

তাওবার পর যে দোয়া পড়া উত্তম

তাওবার পর হৃদয়কে পবিত্র ও দৃঢ় করার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা কুরআনে উল্লেখ আছে—

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: রাব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদির।

আরও পড়ুন
Web-Image

চোখে সুরমা ব্যবহারে জানুন ইসলাম ও বিজ্ঞানের ব্যাখ্যা

অর্থ: “হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের জ্যোতি পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান।” (সূরা তাহরিম, আয়াত ৮)

ইসলাম আলেমদের মতে, ভুল করার পর লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা একজন মুমিনের অন্যতম বড় গুণ। এই দোয়া শুধু ক্ষমার আবেদন নয়, বরং হৃদয়কে আলোয় ভরিয়ে তোলে এবং পুনরায় গুনাহ থেকে দূরে থাকার শক্তি জোগায়।


আরটিভি/জেএমএ