images

ধর্ম

আজ মসজিদে হারাম ও নববিতে জুমার নামাজ পড়াবেন যারা 

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ০১:১১ পিএম

মক্কার পবিত্র মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের ইমামতি ও খুতবা দেবেন প্রখ্যাত দুই শায়খ। দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পবিত্র কাবার প্রধান কেন্দ্র মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন ও খুতবা দেবেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস। তিনি ২০১২ সাল থেকে মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যা সৌদি সরকারের একজন মন্ত্রী সমমর্যাদার পদ। এ ছাড়া তিনি দীর্ঘ ৪০ বছর ধরে কাবার ইমাম ও খতিব হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন
mhrm

১০ মহররমের বিশেষ মর্যাদার আসল কারণ

শায়খ সুদাইস ১৯৬০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেন। মাত্র ১২ বছর বয়সে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৮৭ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৯৫ সালে বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শরিয়তে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তিনি প্রথম পবিত্র কাবার ইমাম মনোনীত হন।

অন্যদিকে, মদিনার পবিত্র মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন ও খুতবা দেবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি মসজিদে নববির প্রবীণ ও প্রখ্যাত প্রধান খতিব শায়খ আলী আল হুজায়ফির সুযোগ্য সন্তান।

শায়খ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে কেরাআত ও ইসলামি জ্ঞানে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। উচ্চশিক্ষা শেষে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন। বর্তমানে তিনি মদিনার তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। ২০১৯ সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে স্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইসলামের প্রথম মসজিদ—মদিনার ঐতিহ্যবাহী মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

আরটিভি/এআর