images

ধর্ম

নবীজি (সা.) কি চাকরি করতে নিরুৎসাহিত করেছেন? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৫:০৭ পিএম

সম্প্রতি এক অনলাইন লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক ব্যক্তি শায়েখ আহমাদুল্লাহকে প্রশ্ন করেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নাকি ব্যবসা পছন্দ করতেন এবং উম্মাহকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন আর চাকরিকে নিরুৎসাহিত করেছেন এ কথার সত্যতা জানতে চাই।

এই প্রশ্নের উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) চাকরি বা পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দেওয়াকে নিরুৎসাহিত করেছেন এই দাবি সঠিক নয়। বরং নবীজি (সা.) নিজের হাতে কাজ করে বা শ্রম দিয়ে উপার্জন করা এবং বৈধ ব্যবসা দুটোকেই উত্তম বলেছেন।

আরও পড়ুন
Web-Image

জুমার দিনে যে আমলের ফজিলত সবচেয়ে বেশি

রাফে’ ইবনে খাদিজ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একবার নবীজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল! কোন ধরনের উপার্জন সবচেয়ে উত্তম ও ভালো? নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, নিজের হাতের কাজ (অর্থাৎ নিজের পরিশ্রমের মাধ্যমে উপার্জন) এবং প্রত্যেক সঠিক ক্রয়-বিক্রয়। (মুসনাদে আহমদ: ১৭২৬৫)

এ হাদিসে নবীজি (সা.) সঠিক ক্রয়-বিক্রয় বা সৎভাবে ব্যবসা করাকে উত্তম বলেছেন, পাশাপাশি নিজে শ্রম দেওয়ার মাধ্যমে উপার্জনকেও উত্তম বলেছেন যার মধ্যে চাকরিও অন্তর্ভুক্ত। নবীজি (সা.) নিজেও নবুয়তের আগে চাকরি বা অন্যের অধিনে কাজ করেছেন।

সুতরাং নবীজি (সা.) চাকরি করতে নিষেধ করেছেন বা নিরুৎসাহিত করেছেন এটি সঠিক নয়।

সূত্র: শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ইউটিউব চ্যানেল

আরটিভি/এমএ