images

বিজ্ঞান

প্রথমবার উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস দেখল মানুষ

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৭:৩২ পিএম

প্রথমবার সরাসরি উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। নতুন যন্ত্র ‘স্টোমাটা ইন-সাইট’ উদ্ভিদ পাতা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ও পানি বাষ্প বের করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম। 

এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে এমন ফসল উদ্ভিদ তৈরি করা সম্ভব হতে পারে যা কম পানি খরচ করে, ফলে জলবায়ু পরিবর্তনের চাপে বেশি টিকে থাকতে পারবে।

আরও পড়ুন
84515155

মানুষের মস্তিষ্কের আকার বাড়বে: গবেষণা

উদ্ভিদের পাতায় থাকা ক্ষুদ্র ছিদ্রগুলোকে স্টোমাটা বলা হয়। গ্রিক ভাষা থেকে ‘মুখ’ অর্থে নামকরণ করা এই স্টোমাটা নিয়ন্ত্রণ করে কতটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে এবং কতটা অক্সিজেন ও পানি বাষ্প নির্গত করবে।

ইলিনয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ জীববিজ্ঞানী অ্যান্ড্রু লিকি বলেন, স্টোমাটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এবং অনেক গবেষক চেষ্টা করছি, প্রজনন বা জৈবপ্রযুক্তি ব্যবহার করে স্টোমাটার কার্যকারিতা পরিবর্তন করতে যেন আমরা আরও ভালো ফসল উদ্ভিদ তৈরি করতে পারি, বিশেষ করে কম পানির প্রয়োজন এমন উদ্ভিদ।

সূত্র: লাইভ সায়েন্স

আরটিভি/এমএইচজে/এসআর