সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ০২:৩৬ এএম
জামায়াত ও আওয়ামী লীগ এই দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল আছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান।
রোববার (১৯ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এ কথা জানান।
জিল্লুর রহমান বলেন, জামায়াত ও আওয়ামী লীগ এই দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল আছে। তা হচ্ছে—দলগত নিষ্ঠা ও একাগ্রতা। তারা যে সিদ্ধান্ত নেয়, তা দলকে একসম্ভবভাবে পালন করায়। আপনি যদি তাদের পক্ষে অবস্থান নেন, সমর্থন পাবেন; বিপক্ষে গেলে দ্রুত আক্রমণ আছে। আওয়ামী লীগ ও জামায়াত—উভয়ের ক্ষেত্রেই এই দৃশ্য দেখা যায়।
তিনি বলেন, বিএনপির ক্ষেত্রে এই দৃশ্য এতটা স্পষ্ট নয়। আপনি যদি বিএনপির বিপক্ষে কথা বলেন, কিন্তু তারা তা গ্রহণ না করলে বিএনপি আপনাকে সরাসরি আক্রমণ করবে না।
তিনি আরও বলেন, ছোট দলগুলোকে সিট দেওয়ার চেয়ে তাদের ইলেকশন ফান্ডে অর্থায়ন করাই ভালো। যদি বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হয়, তবে ওই দলের ভেতরে ঢুকেই কাজ করা উচিত। বাইরে থেকে অন্য প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানো সাহসের কাজ, তবে তা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের রাজনীতিতে এখন স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা খুব জরুরি।
আরটিভি/একে