images

সোশ্যাল মিডিয়া

মিডিয়া ও জনগণের প্রতি যে আহ্বান জানালেন সাবিকুন নাহার

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০৬:৫৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যকার পারিবারিক দ্বন্দ্বের অবশেষে অবসান ঘটেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির সমাধান হওয়ার কথা জানিয়েছেন আবু ত্বহা ও সাবিকুন নাহার উভয়ই।

এরপর এক ফেসবুক পোস্টে পূর্বে দেওয়া ভিডিও, অডিও সবাইকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন সাবিকুন নাহার।

সাবিকুন নাহার তার স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামি-ন। সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে; ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে।

তিনি বলেন,  দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ, সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়েই সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতঃপর এ সমাধান পেতে হয়েছে।

সাবিউকুন নাহার আরো বলেন, এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায়-অনিচ্ছায়, উদ্বেগ-উৎকণ্ঠায়, আবেগে, অনিশ্চয়তায়, আমার দ্বারা যত গুনাহ হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি রহমান, তওবা কবুলকারী এবং ক্ষমাকারী।

আরও পড়ুন
Rtv

তালাকের পর যা জানালেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

এ বিষয়ে আর কোনো কথা বলবেন না জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ আমি নিজেও পরবর্তীতে এ বিষয়ে কোনো ধরনের কথা বলা থেকে বিরত থাকব এবং সরাসরি এ ইস্যুটিকেই মেনশন করে যারা আলোচনা, সমালোচনায় লিপ্ত এমন সর্বস্তরের আলোচক ও সমালোচকদেরও বিরত থাকার অনুরোধ করছি।

সবশেষ নিজের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়ে মিডিয়ার উদ্দেশ্যে তিনি লেখেন, আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা সংবলিত আমার প্রতিটি অডিও, ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ কঠিন সময়ে যারা পাশে ছিলেন, আছেন, ভালোবেসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা উত্তম প্রতিদান দান করুন এবং যারা ঘৃণাভরে তিরস্কার/নিন্দা জ্ঞাপন করেছেন মালিক তাদের ক্ষমা করুন।

আরটিভি/একে