images

সোশ্যাল মিডিয়া

জুলাই সনদে এনসিপির সই না করা নিয়ে যা বললেন জাহেদ উর রহমান

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ০৭:৪৫ পিএম

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ‘ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ করেছে, এটি দৃশ্যত এনসিপির যে সাজেশন, সেটা মেনে তাদের স্বাক্ষর করানোর জন্য নেওয়া। এটা একটা পাতানো খেলা হতে পারে। আমার ধারণা, একটা খেলা জমিয়ে তোলার মোটামুটি চেষ্টা হচ্ছে।’

বুধবার (২৯ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন
956526

শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুজব, যা জানা গেল

জাহেদ উর রহমান বলেন, ‘ঐকমত্য কমিশন যে সুপারিশ সাবমিট করেছে, তার মধ্যে এটা স্পষ্ট জুলাই সনদ সরকার জারি করবে। এটা ধরে নিতে আমরা পারি যে এটা প্রধান উপদেষ্টা জারি করবেন তার সিগনেচারে এটা হবে এবং নোট অব ডিসেন্ট ছাড়াই।’

তিনি বলেন, ‘আমি বহুবারই বলেছি, এনসিপির সংখ্যাগত দিক থেকে কেমন সে বিবেচনা করে লাভ নেই, এটা আসলে খুব ছোট দল। কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু এখানে আমাদের গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের একটা অংশ আছে। আমাদের পরিচিতদের একটা অংশ এখানে আছে সেই কারণে দলটাকে গুরুত্ব দেওয়া উচিত।’

আরটিভি/এফএ