images

সোশ্যাল মিডিয়া

রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবে না: সারজিস 

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১১:১০ এএম

রাজনৈতিক দলের কোনো পদধারী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম লিখেছেন, কোনো রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না। এই শর্তে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রেসক্লাবের কমিটিগুলো হওয়া উচিত।

আরও পড়ুন
Web-Image9

নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি আওয়ামী লীগের নেই: প্রেস সচিব

তিনি আরও লিখেছেন, অন্যথায় সাংবাদিকতার নামে দলীয় সাংবাদিকতা কিংবা অপসংবাদিকতার দৃষ্টান্ত স্থাপিত হবে। অপেশাদার, দলীয়, তোষামোদকারী, তথাকথিত সাংবাদিকরা প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মানহানির কারণ হবে।

সবশেষে এনসিপির এই নেতা লিখেছেন, যারা নিজেকে সাংবাদিক পরিচয়ের পূর্বে কোনো নির্দিষ্ট দলের পদধারী নেতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা আর যাই হোক, সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতে পারেন না।

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম