images

সোশ্যাল মিডিয়া

‘সাইবার বুলিং ও হুমকির পরও প্রশাসনের সাহায্য পাননি এনসিপি নেত্রী’ 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ০১:০৩ পিএম

গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমী। এমনকি এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি বলেও অভিযোগ তুলেছেন দলটির যুগ্ম সদস্য সচিব হাফেজ তারেক রেজা। আজ ওই নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার পরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ তোলেন।

তারেক রেজা লিখেছেন, কিভাবে লিখব বুঝতেছি না। আমার হাত কাঁপতেছে। আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামীলীগাররা কী সিনক্রিয়েট করেছিল। সেখানে একজন জেন-জি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামীলীগারকে (যে জিয়ার কবর খুড়তে চাইছিল) পিটিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিতে। সেই জেন-জি নারী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে রাতে আত্মহত্যা করেছে। নাম: জান্নাত আক্তার রুমি। যুগ্ম সমন্বয়কারী, এনসিপি ধানমন্ডি থানা।

আরও পড়ুন
Web-Image9

ঢাকায় এনসিপি নেত্রী রুমীর মরদেহ উদ্ধার

তিনি আরও লিখেছেন, ধানমন্ডির ভাইব্রাদারদের সঙ্গে কথা হলো। তারা গত এক মাসে সাধ্যমতো চেষ্টা করেছে তার পাশে থাকার। কিন্তু সাইবার বুলিং আর ফোনকলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। তবে কারও কল্পনাতেও ছিলো না, বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে। 

এনসিপির এই নেতা লিখেছেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে, তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না। আমার বোনের রক্তের কসম!

এর আগে, সকালে হাজারীবাগ থানার জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম