images

সোশ্যাল মিডিয়া

খালেদা জিয়াকে নিয়ে আহমাদুল্লাহর স্ট্যাটাস

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০২:১৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই শোক জ্ঞাপন করেন।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তার ভুল-ত্রুটি মার্জনা করে জান্নাতবাসী করুন। 

আরও পড়ুন
Web-Image15

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী

তিনি আরও লিখেছেন, এই শোকের দিনে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Posted by Facebook on Date:

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরটিভি/আইএম