images

সোশ্যাল মিডিয়া

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওসমান হাদি: জুমা

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৪:১৩ পিএম

বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি। নিজের ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

পোস্টে জুমা লিখেছেন, বেগম জিয়াকে ওসমান ভাই অসম্ভব ভালোবাসতেন। তিনি নামই নিতেন ‘বাংলাদেশের বেগম জিয়া’ বলে। ভাইয়ের ভীষণ ইচ্ছে ছিলো, নির্বাচনের আগে বেগম জিয়ার সাথে দেখা করে দোয়া নিবেন।

আরও পড়ুন
Web-Image20

খালেদা জিয়াকে নিয়ে আহমাদুল্লাহর স্ট্যাটাস

সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক উপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।

এই নেত্রী আরো বলেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কি এমন দুর্ভোগ নেমে আসছে জানিনা, যার জন্য আল্লাহ সব আপোষহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন।

আরটিভি/এসআর