images

সোশ্যাল মিডিয়া

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গ্রেপ্তার প্রায় ২২ হাজার

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ , ১০:৫২ পিএম

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

454554

পোস্টে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৪৫৩টি। এ ছাড়া ২৭৭০ রাউন্ড গুলি, ৭৮৬ রাউন্ড কার্তুজ, ১৩৭টি ককটেল ও ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে। 

Posted by Facebook on Date:

 

আরটিভি/এমএ