বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৩ পিএম
নতুন চাকরিতে যোগদান করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি দ্য ডেইলি ওয়াদা নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করি।
উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার।
এর আগে, মঙ্গলবার (১৭ ফ্রেব্রুয়ারি) শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ারও কথা রয়েছে। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরটিভি/এসকে