images

সোশ্যাল মিডিয়া

কমিক স্টাইলের নতুন ট্রেন্ডে মজেছে নেটিজেনরা 

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:৫৭ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ছবি তৈরির ধারা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং ইতোমধ্যেই এটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। অনেকেই মজে উঠেছেন এই নতুন ট্রেন্ডে, যেখানে সাধারণ ছবিকে রূপান্তর করা হচ্ছে কমিক বইয়ের দৃশ্যের মতো ভিজ্যুয়াল স্টাইলে।

এর আগে জিবলি ধাঁচ, ত্রিমাত্রিক প্রাণীর মতো ছবি কিংবা ক্রেয়ন আঁকার স্টাইল বেশ জনপ্রিয় হয়েছিল। তবে এখন সেই জায়গায় দ্রুত উঠে আসছে নতুন এই কমিক স্টাইল, যা তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

কমিক স্টাইলের এই ধারায় সাধারণ ছবি বা নিজের তোলা ছবি বদলে দেওয়া হচ্ছে গল্পের পাতার মতো করে। গাঢ় ছায়া, মোটা দাগের রেখা, তীব্র আলো আর নাটকীয় আবহ। সব মিলিয়ে ছবিগুলো দেখতে হয়ে উঠছে যেন কোনো সিনেমার দৃশ্য।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ ভাইরাল এই ট্রেন্ড, বানাবেন যেভাবে

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই ধরনের ছবি দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকেই নিজের ছবি এমনভাবে বদলে নিচ্ছেন, যেখানে প্রতিটি দৃশ্য যেন আলাদা গল্প বলছে।

এই স্টাইল তৈরি করতে নির্দিষ্ট কিছু নির্দেশনা ব্যবহার করা হচ্ছে। যার মাধ্যমে একটি ছবিকে কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন অনুভূতি ও ঘটনার ছবি তৈরি করা যায়—কখনও কথোপকথন, কখনও অ্যাকশন, আবার কখনও ভয় বা বিস্ময়ের মুহূর্ত।

ধারণা করা হচ্ছে, এই নতুন স্টাইল ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। কারণ এটি শুধু ছবি সুন্দর করে না, বরং ছবির মধ্যে গল্প বলার একটি নতুন পথ খুলে দেয়।

ছবি বদলের এই নতুন স্টাইল এখন সামাজিক মাধ্যমের নতুন আকর্ষণ। একের পর এক নতুন ধারা এলেও, কমিক স্টাইল এখন দ্রুত জায়গা করে নিচ্ছে সবার নজরে।


আরটিভি/জেএমএ