images

সোশ্যাল মিডিয়া

জাইমা রহমান কী ব্রাজিল সমর্থক, যা জানা গেল

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৯:১০ পিএম

আর মাত্র কয়েক ঘণ্টা পর পর্দা উঠতে যাচ্ছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ। এর আগে নিজ নিজ পছন্দের দল নিয়ে কথা লড়াইয়ে মেতেছে ফুটবল ভক্তরা। এর মাঝেই আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনারা কি রেডি?’। 

তাই অনেকের প্রশ্ন জেগেছে, জাইমা রহমান কি ব্রাজিল সমর্থক? বিশেষ করে ব্রাজিলের ছবি এবং সংশ্লিষ্ট সংগীত ব্যবহারের কারণে এমন আলোচনা আরও জোরালো হয়েছে।   

আরও পড়ুন
LI_copy

যে সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করা হয়, যেখানে রোনালদোকে বিমান থেকে নামার সময় হাতে ভিডিও ক্যামেরা ধরে থাকতে দেখা যায়। ছবির ওপর বাংলায় লেখা ছিল, ‘আপনারা কি রেডি?’ 

এ ছাড়া স্টোরিতে সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬-এর গান সংযুক্ত করা হয়েছে, যা ব্রাজিলের সাম্বা সংস্কৃতির ছন্দ ও লয় তুলে ধরে।

Screenshot_2026-06-10_210603

ব্রাজিল ফুটবল দলের জনপ্রিয়তা বিশ্বজুড়েই সুপরিচিত, যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। এখানে কোটি কোটি সমর্থকের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পরিচিত ব্যক্তিদের মধ্যেও ব্রাজিল নিয়ে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। 

ফুটবলপ্রেমীদের মতে, এই স্টোরিটি ব্রাজিল ভক্তদের জন্য শুভেচ্ছা ও অনুপ্রেরণার বার্তা বহন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থকই পোস্টটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

আরটিভি/এসআর