images

সোশ্যাল মিডিয়া

সাপকে ফুটবলের মতো লাথি মারছেন যুবক, অতঃপর...

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০২:৪৫ পিএম

সাপের নাম শুনলেই মানুষ শিউরে ওঠে। আর দেখলে হয় আতঙ্কিত। সেই সাপ যদি ফণা তুলে তেড়ে এসে কারও সামনে দাঁড়ায়, তাহলে যেন প্রাণ থাকে না দেহে। 

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে ফণা তুলে তেড়ে আসা সাপ দেখে ভয় না পেতে দেখে গেল এক যুবককে। বরং ফণা তুলে বার বার তেড়ে আসা সাপকে ফুটবলের মতো লাথি মারতে দেখা গেল তাকে। 

সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। 

ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিও থেকে জানা যায়নি।

সমাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মাঠের ধারে এক যুবক কোনো একটি বস্তুকে সজোরে লাথি মারছেন। কিন্তু ক্যামেরা কাছে যেতেই অবাক করা দৃশ্য চোখে পড়ে। 

দেখা যায়, লাথি মারা বস্তুটি কোনও বল বা আবর্জনা নয়, বরং একটি জীবন্ত সাপ। সাপটি ফণা তুলে বার বার ওই যুবককে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু যুবক তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিচ্ছেন। 

আরও পড়ুন
14

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

অন্যদিকে সাপটিও হার মানতে রাজি হচ্ছে না। প্রতিবার লাথি খাওয়ার পরই সেটি নতুন উদ্যমে ফিরে এসে যুবকের দিকে তেড়ে যাচ্ছে। 

এ ঘটনায় ওই যুবক সাপটিকে এত জোরে লাথি মারেন যে সেটি মাঠের পানিতে ছিটকে পড়ে এবং আর ফিরে আসে না। বিপজ্জনক সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।

আরটিভি/এসএস