images

সোশ্যাল মিডিয়া

ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০১:৫৮ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আমি ইব্রাহিম মাহমুদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুলাউড়া উপজেলা। ব্যক্তিগত ও নীতিগত কারণে আজ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদসহ দলের সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’

আরও পড়ুন
LITpy

লন্ডনে ছাত্রদল নেতার তোপের মুখে সাবেক মন্ত্রী রেজাউল করিম

তিনি আরও বলেছেন, ‘আমি দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।’

এ বিষয়ে এনসিপি কুলাউড়া উপজেলা শাখার সদস্য সচিব মাহবুব জামান শিহাব সাংবাদিকদের বলেছেন, ইব্রাহিম মাহমুদকে দলীয় সিদ্ধান্তে কিছুদিন আগে শোকজ দেওয়া হয়েছিল। তিনি হঠাৎ করে ভাইরাল হতে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমাদের লিখিতভাবে কিছু জানাননি।

আরটিভি/ এসকেডি