images

সোশ্যাল মিডিয়া

আ. লীগপন্থি পেইজ থেকে বাবরকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো হচ্ছে ভুয়া খবর

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৮:২৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে অনিয়ম ও কোটি কোটি টাকা ঋণের বানোয়াট তথ্য প্রচারের পেছনে সক্রিয় রয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগপন্থি ‘হৃদয়ে ১৯৭১’ নামে একটি ফেসবুক পেইজ।  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ছবি এবং ভুয়া বক্তব্যের একটি ‘ফটোকার্ড’ ব্যবহার করে পেইজটি থেকে এই বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়। 

অনলাইন তদারকি ও অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এবং এই বিষয়ে মন্তব্য করেছেন লুৎফুজ্জামান বাবর।

তবে অনুসন্ধানে এই দাবির সত্যতা মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে বাবরের এই তথাকথিত মন্তব্যের কোনো অডিও, ভিডিও কিংবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের রেফারেন্স দেওয়া হয়নি। এমনকি তিনি ঠিক কবে, কোথায় বা কোন অনুষ্ঠানে এমন বক্তব্য দিয়েছেন—তারও কোনো উল্লেখ নেই।

আরও পড়ুন
bbr

‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’, বলেননি বাবর

অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে একটি নির্দিষ্ট চক্র পরিকল্পিতভাবে ফটোকার্ডটি বানিয়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছে। উক্ত ফেসবুক পেইজটি থেকে নিয়মিতই জুলাই গণঅভ্যুত্থান এবং বর্তমান সরকারের শীর্ষ ব্যক্তিদের নিয়ে উসকানিমূলক ও ভুয়া তথ্য ছড়ানো হয়।

এদিকে পেইজটির ডিজিটাল ফুটপ্রিন্ট ও গতিবিধি পর্যালোচনা করে দেখা গেছে, বিভ্রান্তি সৃষ্টিকারী এই ফেসবুক পেইজটি দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে। তবে পেইজটি পরিচালনাকারী ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। 

আরটিভি/এআর