কাজী ফয়সাল
বুধবার, ০২ জুন ২০২১ , ০২:০১ পিএম
একটি আন্তর্জাতিক নারীপাচার চক্র গত ৫ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে পাঁচ শতাধিক তরুণীকে ভারতে পাচার করেছে এবং তাদের জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করেছে বলে জানিয়েছে র্যাচপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই চক্রে উভয় দেশের প্রায় ৫০ জন সদস্য রয়েছে। র্যাব জানায়, চক্রের অন্যতম ‘মূল হোতা’ ঝিনাইদহের আশরাফুল মণ্ডল ওরফে ‘বস রাফি’ (৩০)।
রাফি গত ৫ বছর ধরে নারীপাচারের সঙ্গে জড়িত। দুই বছর আগে তার সঙ্গে টিকটক হৃদয়ের পরিচয় হয়। রাফি টিকটক হৃদয়ের মাধ্যমে প্রায় অর্ধশতাধিক তরুণীকে ভারতে পাচার করেছে বলে জানা গেছে।
এছড়াও, আজ বুধবার (২ জুন) একই চক্রে সঙ্গে যুক্ত আরও ৩ সদস্যকে গ্রেপ্তার দেখায় ডিএমপি’র তেজগাঁও বিভাগ। ভারতে বেঙ্গালুরুতে যে তরুণী নির্যাতনের শিকার হয়েছিলো। ওই তরুণী সেখানে থাকা ভুক্তভোগী তরুণীদের সেখান থেকে পালিয়ে বাংলাদেশ ফিরে আসতে সহযোগীতা করেছিলেন। যে কারণে তার উপর পৈচাশিক যৌন নির্যাতন চালানো হয়। সেই পালিয়ে আসা তরুণীর মধ্যে থেকে একজনের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় ৩ জনকে।
সম্প্রতি গ্রেপ্তার হয়ে আলোচনা আসা বস রাফির কর্মকাণ্ডের কিছু ‘এক্সক্লুসিভ ভিডিও’ আরটিভি নিউজের হাতে এসেছে।কেএফ