images

বিশেষ প্রতিবেদন

হঠাৎ পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৯:০৪ পিএম

Failed to load the video

সবজির দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও হঠাৎ পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ৬৫ থেকে ৭০ টাকার পেঁয়াজ এক সপ্তাহে কেজিতে বেড়ে এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৬৫ থেকে ৭০ টাকার পেঁয়াজ এক সপ্তাহে কেজিতে বেড়ে এখন ১১০ থেকে ১২০ টাকায় উঠেছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণে পিঁয়াজের মূল্য বেড়েছে।

আরও পড়ুন
Web_Image

ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

 

আয়ের সাথে দামের এমন ভারসাম্যহীনতায় বেড়েছে ক্রেতাদের উদ্বেগ। এ অবস্থায় সরকারকে দ্রুত বাজার তদারকি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার পরামর্শ ক্রেতাদের। 

সরবরাহ সংকট নয়, এ মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের কারসাজিকেই দুষছেন বাজার বিশ্লেষকরা। 

তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় শিম, বেগুন, করলা, লাউসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ২০ থেকে ২৫ কমেছে, ফলে কিছুটা স্বস্তির শ্বাস ফেলছেন ক্রেতারা। এছাড়া ডিম, মুরগিসহ বেশ কিছু পণ্যের দামও এখন নিম্নমুখী।

এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতেও কেজি প্রতি দেশি পেঁয়াজ ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিলো ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে। দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে বেড়েছে দাম, বলছে খুচরা ব্যবসায়ীরা।

আরটিভি/এমএ