images

বিশেষ প্রতিবেদন

বেগম জিয়ার পথে বিএনপির নেতৃত্বকে হাঁটতে হবে (ভিডিও)

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৭:২৬ পিএম

Failed to load the video

উজ্জ্বল নক্ষত্র খসে পড়লে অন্ধকার ছেয়ে যায় আকাশটা। বাংলাদেশের রাজনীতির আকাশে ঠিক তেমনই এক জ্বলজ্বলে নক্ষত্র বেগম খালেদা জিয়া। অন্ধকার সেই আকাশে নক্ষত্র হয়ে ফুটে ওঠার সুযোগ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশ্লেষকরা তেমন সম্ভাবনার ছবি দেখছেন তার দীর্ঘ ১৭ বছরের রাজনীতির ধারাপাতে। 

২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তারেক রহমান। এই সময় তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।

বিগত দেড় বছরের অনলাইন কিংবা অফলাইনে যেসব বয়ান উপস্থাপন করেছেন তারেক রহমান, সেসবের মাধ্যমে তার ইতিবাচক চরিত্র নির্মিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আরও পড়ুন
Web-Image---Copy

নিস্তব্ধ ‘ফিরোজা’: সবই আছে, নেই শুধু খালেদা জিয়া

তারা জানান, দেশ ও দলের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হওয়ার নয়। দেশকে সমৃদ্ধ এবং দলকে বিকশিত করার মাধ্যমে বেগম জিয়ার পথে হাঁটতে হবে বিএনপির নেতৃত্বকে। তারেক রহমানের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকরা আরও বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যেই রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দেখিয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। 

আগামী জাতীয় নির্বাচন একটি শুভলগ্ন শুরুর সম্ভাবনার পথ তৈরি করেছে মন্তব্য করে বিশ্লেষকরা বলেন, রাজনীতিবিদরা সেখানে ব্যর্থ হলে সংকট আরও ঘনীভূত হবে। 

আরটিভি/আরএ