images

বিশেষ প্রতিবেদন

রাষ্ট্রীয় শোক শেষ হলেও ফুরিয়ে যায়নি মানুষের ভালোবাসা (ভিডিও)

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ১২:৪৭ পিএম

Failed to load the video

প্রায় সপ্তাহ পেরিয়ে গেছে বেগম খালেদা জিয়ার প্রস্থানের। সাধারণ ছুটি, রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে। শেষ হওয়ার পথে দলীয় শোক কর্মসূচি। তবে, শেষ হয়নি সাধারণ মানুষের ভালোবাসা। যে ভালোবাসার সুঁতোয় দেশের ১৮ কোটি মানুষকে বেঁধেছিলেন বেগম জিয়া। 

খালেদা জিয়া, একজন মহীয়সীর গল্প। এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে; না লুকিয়ে নয়; দৃশ্যমান শত-সহস্র অধ্যায়। সেই গল্পের যবনিকা হলো। আসলে কি যবনিকা হলো? রবী ঠাকুরের মতোই যে বলতে হয়, শেষ হইয়াও হইলো না শেষ। 

অগণিত মানুষের ভালোবাসার কাব্যতো জানাজার ময়দানে মহাকাব্যে রূপ নিয়েছে। কত কত মানুষ ছুটে এসেছেন। বেগম জিয়ার ছুটির ঘণ্টা যে এদেশের সবার কানে গিয়ে ঢং ঢং করে বেজে উঠেছে। যে বিদায় গৌরবের, যে বিদায় ঐশ্বর্য্যের, সে বিদায় বেগম খালেদা জিয়ার। 

আরও পড়ুন
07

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান 

রাজনীতির অলি-গলিতে যাদের কোনদিন পা ফেলা হয়নি, তারাও যে দূরদূরান্ত থেকে ছুটে যান খালেদা জিয়ার সমাধিতে। একটু অনুভব করা, একটু দেয়াল ছুঁয়ে দেখা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কিংবা পাশেই বসে দোয়া কামনা-বেগম জিয়ার সমাধির আঙিনায় কত কত গল্প জমা হচ্ছে। 

ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না; ভালোবাসা কিনতে হয় ভালোবাসা দিয়ে। বেগম জিয়া সবার ভালোবাসা নিয়েই চলে গেলেন।

আরটিভি/আরএ