images

বিশেষ প্রতিবেদন

দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনে সরকারি রাস্তা বিলিন, দুর্ভোগে গ্রামবাসী 

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৭:২৬ পিএম

Failed to load the video

দিনাজপুরের নবাবগঞ্জে জমি থেকে বালু উত্তোলন করে সরকারি রাস্তা বিলিনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। চলাচলের রাস্তা বিলিন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রামের হাজারো মানুষ। রাস্তা ফিরে পেতে লিখিত অভিযোগ করেছে তারা। 

জানা যায়, দিনাজপুরের নবাবগঞ্জ নন্দনপুর গ্রামের বাসিন্দাদের পার্শ্ববর্তী গ্রামে যাতায়াতের জন্য চেংমারি ডাঙ্গা নামের একটি সরকারি কাঁচা রাস্তা ছিল। কিন্তু সেই রাস্তার দুই পার্শ্বে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে গহীন পুকুরে পরিণত করেন বিনোদনগর ইউপির ১নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান। রাস্তা ভেঙে যাওয়ায় চলাচল করতে পারছেন না দুই পাড়ার হাজারো মানুষ। গ্রামবাসীর অভিযোগ, প্রতিবাদ করলেই নানা হুমকি দেন ইউপি সদস্য। 

আরও পড়ুন
bsf

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে

একজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, রাস্তাটি না থাকায় এলাকার মানুয়ের চলা চলে সমস্যা হয়ে যাচ্ছে। উনি একজন কুখ্যাত সন্ত্রাসী।

আরও একজন ভুক্তভোগী বলেন, বালু উত্তোলনের কারণে আমাদের জমি ভাঙন শুরু হয়ে গেছে। জোর করে বালু তুললে রাস্তা ধসে যায়। 

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত খলিলুর রহমান বলেন, বন্যার কারণে রাস্তাটি ভেঙ্গে গিয়েছে। 

এ বিষয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ