images

বিশেষ প্রতিবেদন

এ যেন সিনেমার কাহিনী

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৪:৩০ পিএম

এ যেন সিনেমার কাহিনী। দ্বিতীয় বিয়ের আসরে বসেছেন বর, সব প্রস্তুতিও শেষ। ঠিক সেই সময় বরের বাড়িতে হাজির হন প্রথম স্ত্রী। তার দাবি তালাক না দিয়েই করা হয়েছে বিয়ের আয়োজন। আর এই দাবিকে ঘিরেই তৈরি উত্তেজনায় আহত অন্তত ৫ জন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামে ঘটে এমন অপ্রত্যাশিত ঘটনা। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গ্রামের মহিম উদ্দিন রুবেলের সঙ্গে ২০২৪ সালের আগস্টে বিয়ে হয় দক্ষিণ চরবড়ালি গ্রামের রিমা আক্তারের। বিয়ের পর রুবেল চলে যান প্রবাসে। কয়েক মাস আগে দেশে ফিরে তিনি দাবি করেন, স্ত্রীর শারীরিক অক্ষমতার কারণে নোটারির মাধ্যমে তালাক দিয়েছেন। এরপরই ঠিক করা হয় দ্বিতীয় বিয়ের দিন।

কিন্তু সেই আয়োজনের মাঝেই হঠাৎ করে হাজির হন রিমা আক্তার ও তার পরিবার। বরের বাড়ির উঠানেই শুরু হয় কথাকাটাকাটি। রিমার পক্ষ থেকে বলা হয়, তাকে আইনগতভাবে তালাক দেওয়া হয়নি, আর তার অজান্তেই আয়োজন করা হচ্ছিল নতুন বিয়ের।

আরও পড়ুন
Web-Image---Copy

রেপ একাডেমি: অনলাইনের গোপন দুনিয়ায় ভয়ংকর নেটওয়ার্ক 

অন্যদিকে বরের পক্ষ দাবি করে, তালাক বৈধভাবেই সম্পন্ন হয়েছে, আর নতুন বিয়ের প্রস্তুতির সময় প্রথম পক্ষ এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

কথা থেকে ধাক্কাধাক্কি আর তারপরই শুরু হয় হাতাহাতি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। বাড়ির ভেতর থেকে উঠান, তারপর আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে সংঘর্ষ। চিৎকার, দৌড়ঝাঁপ, ভাঙা জিনিসের শব্দে একসময় পুরো বিয়ের বাড়ি পরিণত হয় বিশৃঙ্খল দৃশ্যে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, আর দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানানো হয়।

আরটিভি/এমএইচজে