images

বিশেষ প্রতিবেদন

লেবাননের আরও গভীরে ইসরায়েলি বাহিনী, ৯০০ বছরের পুরোনো দুর্গ দখলের দাবি!

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১০:৩৫ পিএম

Failed to load the video

প্রায় ৯০০ বছর ধরে পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা এক দুর্গ। ক্রুসেডারদের যুগ থেকে শুরু করে অসংখ্য যুদ্ধের সাক্ষী এই ঐতিহাসিক স্থাপনাই এবার মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের কেন্দ্রবিন্দু। লেবাননের গভীরে ঢুকে সেই বিউফোর্ট দুর্গে নিজেদের পতাকা উড়িয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি দুর্গ দখলের ঘটনা নয়, বরং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন এক কৌশলগত অগ্রগতি। 

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। কয়েকদিনের তীব্র বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল অভিযানের পর রোববার দুর্গটির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। প্রকাশিত ভিডিও ও ছবিতেও দুর্গের ওপর ইসরায়েলি বাহিনী ও গোলানি ব্রিগেডের পতাকা দেখা গেছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।

রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, তাদের সেনারা বিউফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে। ‘কালাত আল-শাকিফ’ নামেও পরিচিত বিউফোর্ট দুর্গ শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়। পাহাড়চূড়ায় অবস্থানের কারণে এখান থেকে দক্ষিণ লেবাননের বিশাল এলাকা পর্যবেক্ষণ করা যায়। ফলে সামরিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান। ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত দক্ষিণ লেবাননে অবস্থানকালে এখানেই ঘাঁটি গড়েছিল ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন
8

কুকুর দেখলেই ছোড়া হচ্ছে ইনজেকশন!

এই অভিযানের আরও একটি বড় দিক হলো, ইসরায়েলি বাহিনী লিটানি নদী পেরিয়ে লেবাননের আরও গভীরে প্রবেশ করেছে। প্রায় ২৬ বছরের মধ্যে এই প্রথম তারা এত ভেতরে অভিযান চালালো। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর রকেট হামলার ঘাঁটি ধ্বংস ও নিজেদের নিরাপত্তা বলয় সম্প্রসারণের লক্ষ্যেই এই পদক্ষেপ। 

তবে বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু একটি দুর্গ দখলের মধ্যে সীমাবদ্ধ নয়। বিউফোর্টের নিয়ন্ত্রণ পাওয়ার পর এখন ইসরায়েলের নজর দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহর দিকে। এই শহরকে ঘিরে ফেলতে পারলে পুরো দক্ষিণাঞ্চল ও পশ্চিম বেকা উপত্যকার ওপর নজরদারির সুযোগ তৈরি হবে।

অন্যদিকে হিজবুল্লাহও চালিয়ে যাচ্ছে পাল্টা হামলা। তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনা ও জনপদে রকেট হামলার দাবি করেছে। সীমান্তজুড়ে প্রতিদিনই বাড়ছে সংঘর্ষের মাত্রা। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেছেন, দক্ষিণাঞ্চলে ইসরায়েল কার্যত ‘পোড়ামাটি নীতি’ বাস্তবায়ন করছে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উত্তেজনা কমাতে আলোচনা চালিয়ে যাচ্ছে তার সরকার।

আরটিভি/এআর