images

বিশেষ প্রতিবেদন

খোলা আকাশের নিচে ৫৫ বছর ধরে কাঁচি-চিরুনিতে সংসারযুদ্ধ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৬:৩১ এএম

Failed to load the video

খোলা আকাশের নিচে ঘাসের ওপর বসে চলছে চুল কাটা। পাশে কাঁচি, চিরুনি আর কয়েকটি সাধারণ সরঞ্জাম। কেউ দাড়ি ছাঁটছেন, কেউ অপেক্ষা করছেন নিজের পালার জন্য। এমন দৃশ্য একসময় গ্রামবাংলার হাট-বাজারে খুবই পরিচিত ছিল। কিন্তু আধুনিক সেলুনের এই সময়ে সেই চিত্র এখন আর খুব একটা চোখে পড়ে না। তবুও মাগুরার রামনগর হাটে এখনো টিকে আছে পুরোনো দিনের সেই ঐতিহ্য।

আরও পড়ুন
Web-Image---Copy

লালচে বোম্বাই লিচুতে ভরে উঠেছে সুজনের বাগান

মাগুরা সদর উপজেলার রামনগর হাটে সপ্তাহে দুই দিন বসে এই ব্যতিক্রমী নরসুন্দরদের আসর। কোনো দোকানঘর নয়, খোলা জায়গায় কাঠের ছোট্ট টুল পেতে চুল কাটা ও দাড়ি সেভের কাজ করেন তারা। হাটে আসা বিভিন্ন বয়সের মানুষও স্বাচ্ছন্দ্যে বসে সেরে নিচ্ছেন প্রয়োজনীয় পরিচর্যা।

নরসুন্দর নির্মল জানান, প্রায় ৫৫ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে জড়িত। বাপ-দাদার কাছ থেকে শেখা এই কাজই তার জীবিকার প্রধান অবলম্বন। 

অন্যদিকে বিনোদ শীল বলছেন, স্বাধীনতার পর থেকেই তিনি এই পেশায় আছেন। সময় বদলেছে, কিন্তু বদলাননি পেশা।

আধুনিক সেলুনের সংখ্যা বাড়লেও গ্রামের অনেক মানুষ এখনো পরিচিত পরিবেশ ও কম খরচের কারণে তাদের কাছেই আসেন।

আরটিভি/এমএইচজে