বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৯:৫৬ পিএম
Failed to load the video
প্রেমে ব্যর্থ হওয়ার পর কেউ নতুন করে জীবন শুরু করেন। আবার কেউ হয়তো সবকিছু ভুলে সামনে এগিয়ে যান। কিন্তু ঝালকাঠির পলাশ বেছে নিয়েছেন কিছুটা ভিন্ন পথ। এক-দুই বছর নয়, গত ১৫ বছর ধরে লোকালয় ছেড়ে জঙ্গলে একাই বসবাস করছেন তিনি।
ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের কৃষক পরিবারের সন্তান পলাশ বড়াল। ভালোবাসার মানুষকে না পাওয়ার পর নিজের বাড়ির পাশের গাছগাছালিতে ঘেরা জঙ্গলে সুপারি গাছ ও কাদামাটি দিয়ে একটি ছোট ঘর তৈরি করেন। ঘরের পাশেই কেটেছেন একটি পুকুর। সেই ঘরেই কাটছে তার দিন-রাত।
হওয়ার পর থেকেই মানুষের সঙ্গে মেলামেশা কমিয়ে দেন পলাশ। পরে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পরিবার বিয়েও দেয়। কিন্তু সেই সংসারও টেকেনি। এরপর আবার ফিরে যান নিজের জঙ্গলের ঘরে।
তবে পলাশ বড়াল কাউকে দোষ দেন না। নিজের এই জীবনের জন্য ভাগ্যকেই দায়ী করেন।
সবাই যেখানে সংসার আর সমাজে নিজের জায়গা খোঁজেন, সেখানে পলাশ বড়াল নিজের ঠিকানা বানিয়েছেন জঙ্গলে। আর এভাবেই কেটে যাচ্ছে তাঁর জীবনের প্রতিটি দিন।
আরটিভি/এআর