শনিবার, ০১ এপ্রিল ২০১৭ , ০৯:৪৬ এএম
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে এসপানিওল।
প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। বেশ কয়েকবার সুযোগ পেয়ে লক্ষ্যভেদে ব্যর্থ হয় দু' দলই।
তবে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেটিসকে লিড এনে দেন রুবেন কাস্ত্রো।
কিন্তু এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
খেলার ৮৮ মিনিটে এসপানিওলকে সমতায় ফেরান জাভি ফুয়েগো।
আর শেষ মুহূর্তের গোলে এসপানিওলের জয় নিশ্চিত করেন অ্যান্তোনিও রেইয়েস।
এইচএম/ এমকে