images

খেলা / ক্রিকেট

ভারত ক্রিকেট দলের কোচ কুম্বলের পদত্যাগ

মঙ্গলবার, ২০ জুন ২০১৭ , ১০:৪৭ পিএম

মেয়াদ শেষে তা নবায়ন না করায় ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন অনীল কুম্বলে।

মঙ্গলবার সন্ধায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।

গেলো বছর অনীল কুম্বলেকে এক বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার এক বছরের মেয়াদ শেষ হয়।

এরইমধ্যে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি।

এনিয়ে গত কয়েকদিন ধরে ভারতীয় মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে।

এমতাবস্থায় বিসিসিআই সিদ্ধান্ত নেয় তার মেয়াদ নতুন করে আর নবায়ন না করার। এর পরিবর্তে নতুন কোচ নিয়োগ দেয়া হবে।

২৩ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ভারতের গণমাধ্যম জানায়, বিসিসিআইয়েরর উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করেন অধিনায়ক বিরাট কোহলি। এ কমিটিতে আছেন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ। বৈঠকে অধিনায়ক স্পষ্ট করে দেন, ভারতীয় দলের কোচের সঙ্গে তার সম্পর্ক খুবই তিক্ত হয়ে গিয়েছে যা আর ভালো হওয়া সম্ভব নয়।

তবে কুম্বলে যে পদত্যাগ করবেন তা  সে খবর আগেই কিছুটা ছড়িয়েছে।  কারণ উপদেষ্টা কমিটির সঙ্গে আলাপ শেষে কিছু না বললেও মঙ্গলবার ভারত দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেননি তিনি। আর তখনই তার পদত্যাগের বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

এমকে