images

খেলা / ক্রিকেট

সালমানকে টপকালেন কোহলি

সোমবার, ২৬ জুন ২০১৭ , ০৭:২২ পিএম

দিন দিন বিরাট কোহলির জনপ্রিয়তা বেড়েই চলেছে। অনিল কুম্বলের সঙ্গে চলমান বিতর্কও তাতে বাধা হয়ে দাঁড়ায়নি। তার সাফল্যের মুকুটে যোগ হয়েছে আরো একটি পালক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় বলিউড সুপারস্টার সালমান খানকে ছাড়িয়ে গেছেন তিনি। তার অনুসারী সংখ্যা ৩ কোটি ৫০ লাখেরও বেশি। যা সল্লুর চেয়ে ৬ লাখ বেশি।

ফেসবুকে অনুসারীর সংখ্যায় সার্বিকভাবে দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের সামনে শুধু রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেসবুকে তার অনুসারী সংখ্যা ৪ কোটি ২২ লাখ।

ফেসবুকের পাশাপাশি টুইটারে কোহলির অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখ। আর ইনস্টাগ্রামে অনুসারী ১ কোটি ৪০ লাখ।

এ দিক বিবেচনায় বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার মাস্টার ব্লাস্টার।

মহেন্দ্র সিং ধোনির পর ভারতের টেস্ট অধিনায়ক হন বিরাট কোহলি। কাঁধে নেতৃত্ব নিয়েই নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জেতেন তিনি। পরে ওয়ানডে অধিনায়কত্বও পান। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালও খেলে তার দল। বর্তমানে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারত দল।

ডিএইচ