শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:০৩ পিএম
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার রদ্রিগো দি পল। গত ১৯ ফেব্রুয়ারি আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলার সময় ঊরুতে চোট পান আতলেতিকো মাদ্রিদের এই তারকা।
লা লিগায় বিলবাওয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলেও দি পলের ইনজুরিতে দুঃসংবাদ নিয়েই মাঠ ছাড়তে হয় ডিয়াগো সিমিওনের শিষ্যরা। তাই ২৮ বছর বয়সী এই ফুটবলার অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে যান।
আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) মাদ্রিদ ডার্বিতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে আতলেতিকো। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দি পল কি খেলতে পারবেন কি না, এই বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও আতলেতিকো তার ফেরার সময় উল্লেখ করেনি।
প্রসঙ্গত, স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল ও রিয়াল সোসিয়েদাদ ৪৩ পয়েন্টে রয়েছে তিনে।