images

খেলা / ফুটবল

চেলসির বিপক্ষে লিভারপুলের জয়

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬ , ১২:৫৮ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে চেলসিকে ২-১ গোলে হারালো লিভারপুল।

চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। ১৭ মিনিটে লোভরেনের গোলে লিড নেয় অলরেডরা। এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরো বাড়ায় লিভারপুল। ৩৬ মিনিটে জর্ডান হ্যান্ডারসনের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে আক্রমণের ধার বাড়ায় চেলসি। ৬২ মিনিটে দিয়েগো কস্তার গোলে ব্যবধান কমায় অল-ব্লুজরা। এরপর উভয় দল আর গোল করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ডিএইচ/