শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ , ১১:০০ এএম
আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগকে কেন্দ্র করে এরই মধ্যে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে।
প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুধু ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
চলুন দেখে নেই, ২০২৪ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
| ১৯ জানুয়ারি | কুমিল্লা-ঢাকা | ঢাকা | বেলা ২টা |
| ১৯ জানুয়ারি | সিলেট–চট্টগ্রাম | ঢাকা | সন্ধ্যা ৭টা |
| ২০ জানুয়ারি | রংপুর-বরিশাল | ঢাকা | বেলা ১টা ৩০ |
| ২০ জানুয়ারি | খুলনা-চট্টগ্রাম | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
| ২২ জানুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | ঢাকা | বেলা ১টা ৩০ |
| ২২ জানুয়ারি | বরিশাল–খুলনা | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
| ২৩ জানুয়ারি | সিলেট-রংপুর | ঢাকা | বেলা ১টা ৩০ |
| ২৩ জানুয়ারি | কুমিল্লা-বরিশাল | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
| ২৬ জানুয়ারি | রংপুর-খুলনা | সিলেট | বেলা ২টা |
| ২৬ জানুয়ারি | কুমিল্লা-সিলেট | সিলেট | সন্ধ্যা ৭টা |
| ২৭ জানুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | সিলেট | বেলা ১টা ৩০ |
| ২৭ জানুয়ারি | রংপুর-ঢাকা | সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
| ২৯ জানুয়ারি | সিলেট-চট্টগ্রাম | সিলেট | বেলা ১টা ৩০ |
| ২৯ জানুয়ারি | খুলনা-ঢাকা | সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
| ৩০ জানুয়ারি | কুমিল্লা-রংপুর | সিলেট | বেলা ১টা ৩০ |
| ৩০ জানুয়ারি | সিলেট-বরিশাল | সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
| ০২ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | সিলেট | বেলা ২টা |
| ০২ ফেব্রুয়ারি | কুমিল্লা-চট্টগ্রাম | সিলেট | সন্ধ্যা ৭টা |
| ০৩ ফেব্রুয়ারি | বরিশাল-খুলনা | সিলেট | বেলা ১টা ৩০ |
| ০৩ ফেব্রুয়ারি | সিলেট-রংপুর | সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
| ০৬ ফেব্রুয়ারি | রংপুর-ঢাকা | ঢাকা | বেলা ১টা ৩০ |
| ০৬ ফেব্রুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
| ০৭ ফেব্রুয়ারি | কুমিল্লা-খুলনা | ঢাকা | বেলা ১টা ৩০ |
| ০৭ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
| ০৯ ফেব্রুয়ারি | সিলেট-খুলনা | ঢাকা | বেলা ২টা |
| ০৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-ঢাকা | ঢাকা | সন্ধ্যা ৭টা |
| ১০ ফেব্রুয়ারি | রংপুর-চট্টগ্রাম | ঢাকা | বেলা ১টা ৩০ |
| ১০ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
| ১৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-চট্টগ্রাম | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
| ১৩ ফেব্রুয়ারি | রংপুর-খুলনা | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
| ১৪ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
| ১৪ ফেব্রুয়ারি | কুমিল্লা-খুলনা | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
| ১৬ ফেব্রুয়ারি | খুলনা-ঢাকা | চট্টগ্রাম | বেলা ২টা |
| ১৬ ফেব্রুয়ারি | রংপুর-চট্টগ্রাম | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা |
| ১৭ ফেব্রুয়ারি | সিলেট-বরিশাল | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
| ১৭ ফেব্রুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
| ১৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-সিলেট | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
| ১৯ ফেব্রুয়ারি | রংপুর-বরিশাল | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
| ২০ ফেব্রুয়ারি | খুলনা-চট্টগ্রাম | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
| ২০ ফেব্রুয়ারি | কুমিল্লা-রংপুর | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
| ২৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-বরিশাল | ঢাকা | বেলা ২টা |
| ২৩ ফেব্রুয়ারি | সিলেট-খুলনা | ঢাকা | সন্ধ্যা ৭টা |
| এলিমিনেটর ও কোয়ালিফায়ার | |||
| ২৫ ফেব্রুয়ারি | এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) | ঢাকা | বেলা ১টা ৩০ |
| ২৫ ফেব্রুয়ারি | ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
| ২৭ ফেব্রুয়ারি | দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
| ফাইনাল | |||
| ০১ মার্চ | প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল | সন্ধ্যা সাড়ে ৬টা, ঢাকা | |