রোববার, ১২ মে ২০২৪ , ০৭:৫০ পিএম
হারলেই বাদ এবং জিতলে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকবে এমন সমীকরণ মাথায় নিয়ে আইপিএলের ৬২তম ম্যাচে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রোববার (১২ মে) বেঙ্গালুরুর মাঠে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এই দিল্লির নিয়মিত অধিনায়ক ঋষভ পান্থকে নিষিদ্ধ করায় দলকে নেতৃত্ব দিবেন অক্ষর প্যাটেল।
দিল্লি ক্যাপিটালসের একাদশ: অক্ষর প্যাটেল (অধিনায়ক), জ্যাক ফ্রেসার, ত্রিস্তান স্টাবস, মুকেশ কুমার, সাই হোপ, কুমার কুশাগ্রা, কুলদ্বীপ যাদব, অভিষেক পোরেল, রাশিখ সালাম, ইশান্থ শর্মা ও খলিল আহমেদ।
বেঙ্গালুরুর একাদশ : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, কারান শর্মা, মাহিপাল লোমরোর, উইল জ্যাক, ক্যামরুন গ্রিন, মোহাম্মদ সিরাজ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যশ দয়াল, ও লকি ফার্গুসন।