images

খেলা / ক্রিকেট

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে লখনৌ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৭:৪৪ পিএম

গত ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে হেরে প্লে-অফ খেলার স্বপ্ন খেলার ভঙ্গ হয়েছে দিল্লি ক্যাপিটালসের। তবে শেষ ম্যাচটা জিতে শেষ করতে চায় পান্থ-ওয়ার্নাররা। নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি।

দিল্লির কাছে ম্যাচটি নিয়মরক্ষার হলেও, লখনৌর কাছে ডু অর ডাই ম্যাচ। প্লে-অফে উঠতে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই লোকেশ রাহুলদের সামনে।

মঙ্গলবার (১৪ মে) টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে লখনৌ।

দিল্লি ক্যাপিটালসের একাদশ: ঋষভ পান্থ (অধিনায়ক), জ্যাক ফ্রেসার, ত্রিস্তান স্টাবস, মুকেশ কুমার, সাই হোপ, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, অভিষেক পোরেল, রাশিখ সালাম, গুলবাদিন নাইব, ও খলিল আহমেদ।

লখনৌ একাদশ : লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, দীপক হুডা, আর্শাদ খান, কুর্নাল পান্ডিয়া, উধভীর সিং, রবি বিষ্ণুই, নাবিন-উল-হক ও মোহসিন খান।