images

খেলা / ক্রিকেট

এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগার যুবারা

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০১:১৬ পিএম

বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তবে আগামী মাসে শুরু হবে তাদের আন্তর্জাতিক ব্যস্ততা। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে যুবারা।

সোমবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই সফরের সূচি প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আগামী ২৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশের যুবাদের সফর। ওয়ার্ম আপ ম্যাচের পর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে। ‍দুদিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। খেলা কখন শুরু হবে, সেই সময় এখনও নির্ধারণ করা হয়নি।

আগামী বছরের শুরু দিকে জিম্বাবুয়ে ও নাবিবিয়ায় যুব বিশ্বকাপের আসর বসার কথা আছে। নিজেদের প্রস্তুতির কাজ লঙ্কান সফর থেকেই শুরু করে দিচ্ছেন জুনিয়র টাইগাররা।

আরটিভি/এসআর/এস