images

খেলা / ক্রিকেট

বাংলাদেশ সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করল পিসিবি

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ০১:০৪ পিএম

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে টাইগাররা। এই সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই সফর আইসিসির এফটিপির (ভবিষ্যৎ সফরসূচি) অন্তর্ভুক্ত। মূল সফরসূচিতে দুই দলের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে। তার বদলে দুটি টি-টোয়েন্টি যোগ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) প্রকাশিত সূচিতে জানানো হয়েছে ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায়।

7d2de3fd-3c46-4f9f-9d0a-c0291e63f56c

আগামী ২১ মে টাইগাররা পাকিস্তানে পৌঁছাবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি:

তারিখ     ভেন্যু সময়
২৫ মে ফয়সালাবাদ   রাত ৯টা
২৭ মে ফয়সালাবাদ   রাত ৯টা
৩০ মে লাহোর   রাত ৯টা
১ জুন লাহোর   রাত ৯টা
৩ জুন লাহোর   রাত ৯টা

 

আরটিভি/এসআর