images

খেলা / ক্রিকেট

আইপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

বুধবার, ২৮ মে ২০২৫ , ১০:১৬ এএম

চলতি আইপিএলে প্লে-অফের চার দল আগেই নিশ্চিত হয়েছিল। প্লে-অফে এবার কে কার মুখোমুখি হবে তা জানা গেলো। লিগ পর্বের শেষ ম্যাচের পর প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়েছে। এবারের আইপিএলে গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফ নিশ্চিত করেছে।  

লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করা আরসিবির পয়েন্ট ১৯। টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসেরও সমান পয়েন্ট ১৯। প্রথম কোয়ালিফায়ারে আগামী ২৯ মে এই দুই দল মুখোমুখি হবে।   

প্লে-অফের বাকি দুই দল গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮ পয়েন্ট নিয়ে গুজরাট তৃতীয়স্থানে আর ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে র‍য়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩০ মে এলিমিনেটরের ম্যাচে গুজরাট ও মুম্বাই একে অপরের মুখোমুখি হবে।  

প্রথম কোয়ালিফায়ারে জয় পাওয়া দল সরাসরি ফাইনালে চলে যাবে। পরাজিত দলের সামনে ফাইনালে ওঠার জন্য থাকবে  আরেকটি সুযোগ। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। 

আরও পড়ুন
fahmidul

ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল

এলিমিনেটরে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল এবং এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। দুই কোয়ালিফায়ারে জয়ী দল ৩ জুন ফাইনালে আহমেদাবাদে মুখোমুখি হবে।  

আরটিভি/এসকে/এআর