images

খেলা / ক্রিকেট

ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের মৃত্যু

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১০:২৬ এএম

ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার ডেভিড 'সিড' লরেন্সের মৃত্যু সত্যিই ক্রিকেটবিশ্বের জন্য এক শোকসংবাদ। তিনি শুধু একজন পেসারই ছিলেন না, বরং ‍বর্ণবাদবিরোধী সংগ্রামের প্রতীকও হয়ে উঠেছিলেন ইংলিশ ক্রিকেটে। মটর নিউরন ডিজিজ (এমএনডি) নামক দুরারোগ্য ব্যাধির সঙ্গে এক বছর লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৬১ বছর বয়সী সাবেক এই ইংলিশ পেসার।

লরেন্সের মূল তথ্য এক নজরে:
বয়স: ৬১  
রোগ: মোটর নিউরন ডিজিজ (MND)  
ইংল্যান্ডের হয়ে: ৫ টেস্ট, ১ ওয়ানডে (মোট ১৮ উইকেট) খেলেছেন 
কাউন্টি: গ্লুচেস্টারশায়ার (২৮০ ম্যাচ, ৬২৫ উইকেট)  
২০২২ সালে কাউন্টি ক্লাবের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি  
এমবিই খেতাব: ২০২৫ সালে রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে

হাঁটুর মারাত্মক ইনজুরির কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার অকালেই শেষ হয়। তবে তিনি থেমে যাননি ব্যবসা, বডিবিল্ডিং ও পরবর্তীতে সমাজসেবায় জড়িত ছিলেন।

আরও পড়ুন
GALLE_TEST_

জোড়া সাপ নিয়ে বাংলাদেশের ম্যাচ দেখতে হাজির এক ব্যক্তি

গেল বছর এমএনডি রোগে আক্রান্ত হন লরেন্স। এরপর ধীরে ধীরে তার মস্তিস্ক, মাংসপেশি দুর্বল ও নষ্ট হতে থাকে। এই রোগের কোন চিকিৎসা ছিল না। তারপরও এই রোগ সর্ম্পকে সচেনতা বাড়াতে এবং অর্থ সংগ্রহের কাজ করেছেন তিনি।  এমএনডি রোগের বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজেও ছিলেন অগ্রগামী। তার প্রয়াণে শুধু ইংল্যান্ড নয়, বিশ্বক্রিকেট হারাল এক সাহসী মানুষকে।

আরটিভি/এসকে