images

খেলা / ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলে ভক্তদের কাছে ক্ষমা চাইতে হবে মার্টিনেজকে

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০৬:০৩ পিএম

ফুটবলে একজন গোলরক্ষকের মূল দায়িত্ব গোলবার সামলানো। প্রতিপক্ষের খেলোয়াড়দের ভয়াবহ শট রুখে দিয়ে নায়ক বনে গেছেন অনেকেই। তবে এই নিয়মের বাইরে গিয়ে প্রতিপক্ষের স্ট্রাইকারদের মানসিকভাবে পরাস্ত করে আলোচনায় এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। অনেকেই তাকে পাগলাটে গোলরক্ষকও বলে থাকেন। 

আর্জেন্টাইন এই গোলরক্ষককে দলে ভিড়াতে মরিয়া হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এমনটি হলে ম্যানচেস্টার সর্মথকদের কাছে ক্ষমা চাইতে হতে পারে। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি ম্যানচেস্টার ইউনাইটেড শেষমেশ এমিলিয়ানো মার্তিনেজকে দলে নেয়, তবে হয়তো তাকে ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের কাছে ক্ষমা চাইতে হতে পারে—যেহেতু তাদের সম্পর্ক অতটা ভালো নয়।

আরও পড়ুন
ronaldo

আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

অ্যাস্টন ভিলায় থাকাকালে সময় ২০২১ সালে ম্যানচেস্টারের বিপক্ষে অতিরিক্ত সময়ে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি মিস করলে মার্টিনেজ স্ট্রেটফোর্ড এন্ডের সামনে দাঁড়িয়ে নাচতে শুরু করেন, স্পষ্টতই সমর্থকদের উস্কে দিতে।

সেদিন পেনাল্টি শট নিতে আসেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু মার্টিনেজ বারবার রোনালদোকে লক্ষ্য করে বলতে থাকে পেনাল্টি শট নেওয়ার জন্য। এমনটি ফার্নান্দেজের শট ঠেকাতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। এই ঘটনায় মানসিকভাবে চাপে পড়ে বল উড়িয়ে মারে ফার্নান্দেজ। এরপরই ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের লক্ষ্য করে বাজেভাবে উদযাপন করেন এই গোলরক্ষক।

তবে মার্টিনেজকে দলে নেওয়া ক্ষেত্রে তার বল ঠেকানোর দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে ইংলিশ জায়ান্টরা। তবে মার্টিনেজের ভয়ঙ্কর উপস্থিতি ও মাঝে মাঝে বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার দিকগুলোকেও খুঁটিয়ে দেখছে ইউনাইটেডের কোচিং স্টাফ ও রিক্রুটমেন্ট টিম।

মাত্র ১৭ বছর বয়সে আর্সেনালে যোগ দেওয়ার পর ইংল্যান্ডের নানা লিগে ঘুরে বেড়াতে হয়েছে তাকে মার্টিনেজকে। চতুর্থ স্তরের লিগ টু-তে অক্সফোর্ড ইউনাইটেডের হয়েও খেলেছেন। আবার চ্যাম্পিয়নশিপেও সময় কাটিয়েছেন উলভস, রিডিং, শেফিল্ড ওয়েডনেসডে ও রদারহ্যামের হয়ে।

তবে আর্সেনাল ও অ্যাস্টন ভিলাতে নিজেকে নায়ক হিসেবে গড়ে তুলেছেন এই আর্জেন্টাইন ফুটবলার। সেই সঙ্গে কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৩৬ বছর আর্জেন্টিনাকে শিরোপা ঘরে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।

আরটিভি/এসআর -টি