images

খেলা / ক্রিকেট

আবারও ইনজুরিতে মুস্তাফিজ, মাঠ ছাড়লেন বোলিংয়ের মাঝপথে

বুধবার, ০২ জুলাই ২০২৫ , ০৭:৪৯ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই চোট কাটিয়ে দলে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ফিরেই আবার ইনজুরিতে পড়লেন টাইগার কাটার মাস্টার। 

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের ৪২তম ওভারে নিজের সপ্তম ওভারে বোলিং শুরু করতে গিয়ে হঠাৎই বাঁ পায়ে টান লাগে মুস্তাফিজের। সঙ্গে সঙ্গেই খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে নিজের প্রথম ৬ ওভারে কিপটে বোলিং করে মাত্র ২৪ রান খরচ করেন, যার একটি ছিল মেইডেন। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ তৈরি করেছিলেন ফিজ।

আরও পড়ুন
LANKA

টাইগারদের বোলিং তোপে আড়াইশর আগেই অলআউট শ্রীলঙ্কা

এখনো নিশ্চিত নয় তার চোট কতটা গুরুতর। তবে এই ম্যাচে আর মাঠে ফেরার সম্ভাবনা কম। দলের জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে তার এই চোট, বিশেষ করে গুরুত্বপূর্ণ সিরিজ ও আসন্ন সফরগুলো সামনে রেখে।

আরটিভি/এসকে