images

খেলা / টেনিস

‘অলৌকিক ওষুধে’ ভর করে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১০:৫৩ এএম

উইম্বলডনে প্রথম রাউন্ডে অ্যালেক্সান্ড্রে মুলারের বিপক্ষে খেলতে নেমেছিল নোভাক জোকোভিচ। এই ম্যাচের আগে পেটের সমস্যায় অস্বস্তিতে ভুগছিলেন, তাই ওষাধ খেতে বাধ্য হয়েছিলেন এই সার্বিয়ান। ম্যাচ শেষে নিজের জয়ের জন্য সেই ‘অলৌকিক ওষুধ’কে কৃতিত্ব দিয়েছেন তিনি।

প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে টাইব্রেকে হেরেছেন জোকোভিচ। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ৬-১, ৬-৭ (৭-৯), ৬-২, ৬-২ গেমে।  এই জয়ে ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে শুভ সূচনা করেছেন অল ইংল্যান্ড ক্লাবের সাতবারের চ্যাম্পিয়ন।

আরও পড়ুন
Web_Ima_g

নেইমারের অটোগ্রাফসহ ফুটবল চুরি করায় ১৭ বছরের কারাদণ্ড ব্রাজিলিয়ান নাগরিকের

পেটের সমস্যা নিয়ে জোকোভিচ, নিজেকে উপভোগ করেছি, কিন্তু দ্বিতীয় সেশনে সামান্য কম। তবে একটি সেটে চরম ফিট অনুভব করে তারপর প্রায় ৪৫ মিনিট ধরে নিজেকে সবচেয়ে খারাপ অবস্থায় পাই। জানি না এটা পেটের সমস্যা কিনা। সেই সময়টা আমার জন্য ছিল কঠিন, তবে চিকিৎসকের অলৌকিক ওষুধ খাওয়ার পর শক্তি ফিরে পাই এবং ম্যাচটি ভালোভাবে শেষ করতে পারি।

জোকোভিচ ২০২৩ সালে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ড সর্বোচ্চ শিরোপায় ভাগ বসিয়েছেন। এখন তাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এই সার্বিয়ান। 

AFP__20250701__64GJ2H6__v1__HighRes__TennisGbrWimbledon

তিনি বিশ্বাস করেন, ২৫তম ঐতিহাসিক গ্র্যান্ড স্লাম সম্ভবত অল ইংল্যান্ড ক্লাবেই সম্ভব। অবশ্য ৩৮ বছর বয়সী শেষ দুইটি উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারেজের কাছে হেরেছেন। 

উল্লেখ্য, দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের ড্যান ইভান্সের বিপক্ষে লড়াই করবেন তিনি। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে খেলাটি।

আরটিভি/এসআর/এস