images

খেলা / ফুটবল

ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনি ফুটবলারের মর্মান্তিক মৃত্যু

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ০২:২২ পিএম

ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারালেন আরও এক ফিলিস্তিনি ফুটবলার। গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় নিজের বাড়িতে মারাত্মক আহত হওয়ার পর মারা যান খাদামাত আল-মাগাজি ক্লুমের খেলোয়াড় মুহান্নাদ আল-লেলি।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন
JOTA_ACCIDENT

যেভাবে মৃত্যু হয় জোটা ও তার ভাইয়ের

বিবৃতিতে জানানো হয়েছে, গত সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হানে। এ আঘাতে তার (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয় এবং মঙ্গলবার সকালে তিনি মারা যান।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের শহীদের সংখ্যা বেড়ে ৫৮৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছেন ২৬৫ জন ফুটবলার।

আরটিভি/এসআর