images

খেলা / অন্যান্য

ম্যাচ হেরে পাকিস্তানের কিশোরীর অশ্লীল আচরণ!  

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ১০:০১ পিএম

এশিয়ান জুনিয়র ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পর অশ্লীল আচরণ করে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের স্কোয়াশ খেলোয়াড় মেহবিশ আলি। হংকংয়ের প্রতিপক্ষ চুং ওয়াই এল-এর বিপক্ষে হারের পর তিনি মধ্যমা প্রদর্শন করেন, যা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

অনূর্ধ্ব–১৭ বিভাগের এই ম্যাচে চুং ওয়াই এল ১৩-১১, ১১-৫, ১৩-১১, ১১-৪ গেমে সহজ জয় তুলে নেন। হারের হতাশায় মেহবিশের এমন আচরণে হংকং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ করেছে টুর্নামেন্ট আয়োজকদের কাছে। দর্শকদের প্রতিক্রিয়াতেও নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় মেহবিশ শাস্তির মুখে পড়তে পারেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

কোর্টে অশ্লীল ইঙ্গিতের ঘটনায় শাস্তির মুখে পড়তে পারেন পাকিস্তানের কিশোরী স্কোয়াশ খেলোয়াড় মেহবিশ আলি। এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে হারের পর প্রতিপক্ষের প্রতি এমন আচরণে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ একে "অপ্রত্যাশিত ও অসহনীয়" বলে উল্লেখ করে জানিয়েছে, নিয়ম অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে পাকিস্তান স্কোয়াশ ফেডারেশনের ভূমিকা নিয়েও।  

উল্লেখ্য, পাকিস্তানের জুনিয়র অ্যাথলেটদের বিতর্কিত আচরণ এটিই প্রথম নয়। এর আগে অনূর্ধ্ব-১৬ ডেভিস কাপে ভারতের বিপক্ষে হারের পর এক পাকিস্তানি টেনিস খেলোয়াড় করমর্দন করতে অস্বীকৃতি জানিয়ে সমালোচনার মুখে পড়েছিল। নিয়মিত এমন আচরণে ক্ষুব্ধ ক্রীড়া মহল। 

আরটিভি/এসকে/এআর