images

খেলা / ফুটবল

ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০২:২০ পিএম

ফুটবল বিশ্বে দুঃসংবাদ বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলের উদীয়মান তারকা জামাল মুসিয়ালা ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে ম্যাচে মারাত্মক ইনজুরিতে পড়েন ২২ বছর বয়সি এই মিডফিল্ডার।

ম্যাচ চলাকালীন সময় পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার সঙ্গে সংঘর্ষে বাঁ পায়ের ফাইবুলা হাড় ভেঙে যায় মুসিয়ালার। সংঘর্ষের পরপরই তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। বায়ার্ন কর্তৃপক্ষ জানিয়েছে, তার গোড়ালির অস্বাভাবিক মুচকে যাওয়ার কারণেই হাড়টি ভেঙেছে।

ইতোমধ্যে মুসিয়ালা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে জার্মানির মিউনিখে ফিরে এসেছেন, যেখানে শিগগিরই তার অস্ত্রোপচার করা হবে।

বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেন, জামালের ইনজুরি ও তার অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের দলে তার গুরুত্ব অপরিসীম। এত অল্প সময়ের মধ্যে আবার এমন একটা চোট মানবিক দিক থেকেও এটা খুবই তিক্ত অভিজ্ঞতা। আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং অধীর আগ্রহে অপেক্ষা করব তার মাঠে ফেরার জন্য।

চিকিৎসকদের ধারণা অনুযায়ী, সম্পূর্ণ সুস্থ হতে জামালের ছয় মাস সময় লাগবে। ফলে ইউরোপিয়ান মৌসুমের বাকি অংশ এবং সম্ভাব্য আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাকে ছাড়াই খেলতে হবে ক্লাব ও জাতীয় দলকে।

আরও পড়ুন
sonjog_gupta

আইসিসির নতুন প্রধান নির্বাহী ভারতের সঞ্জোগ গুপ্তা

এই দীর্ঘমেয়াদি ইনজুরি বায়ার্নের মৌসুম পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে বাধ্য করবে, বিশেষ করে যখন তারা শিরোপা লড়াইয়ে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতায়।

 আরটিভি/এসকে/এস