images

খেলা / ফুটবল

ব্রাজিলের কোচিং প্যানেলে বিশাল ধাক্কা

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৪:৫৫ পিএম

গত মাসের ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দল তৈরির কাজ শুরু করে দিয়েছেন তিনি। এর মাঝেই কোচিং প্যানেলে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা।

ব্রাজিলের কোচিং প্যানেল থেকে সরে যাচ্ছেন কার্লোর ছেলে ও তার সহকারী কোচ ডেভিড আনচেলত্তি। রিও ডি জেনেইরোর ক্লাব বোটাফোগোর প্রস্তাব গ্রহণ করেছেন এবং পেশাদার দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।

সোমবার (৭ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই তথ্য প্রকাশ করেছেন প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

তিনি জানিয়েছেন, রেনাতো পাইভার স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভিড। যিনি পালমেইরাসের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে বাদ পড়ার পর বরখাস্ত হয়েছেন। যদিও তার নেতৃত্বেই পিএসজিকে ১-০ গোলে হারিয়েছিল ক্লাবটি।

আরও পড়ুন
jamal_

ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা

২০১২ সাল থেকে ডেভিড তার বাবা কার্লোর (কার্লো আনচেলত্তি) ‘ডান হাত’ হিসেবে ইউরোপের বিভিন্ন লিগে কাজ করেছেন—বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, এভারটন এবং নাপোলির মতো ক্লাবে। 

তবে এবার চ্যালেঞ্জ ভিন্ন, কারণ এবার তিনি নিজেই কোচিং স্টাফ গঠন করবেন এবং সদ্য কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়েরাও চ্যাম্পিয়ন ক্লাবের নেতৃত্ব দেবেন। গত রোববার চুক্তিটি চূড়ান্ত হয়েছে।

উল্লেখ্য, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে ডেভিডের পূর্ণকালীন চুক্তি ছিল না। বরং তার বাবার স্টাফের অংশ হিসেবে সহযোগিতা করতেন। শুধু কার্লো আনচেলত্তিরই ‘সেলেসাও’-র সঙ্গে সরাসরি চুক্তি রয়েছে।

আরটিভি/এসআর -টি