সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৫:১২ পিএম
সিরিজ নির্ধারণী ও তৃতীয় টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
সোমবার (৭ জুলাই) ঘোষিত ১৭ সদস্যের দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা ও অলরাউন্ডার চামিকা করুনারত্নে। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন চারিত আসালাঙ্কা।
সবশেষ ২০২৪ সালের জুলাই মাসে টি-টোয়েন্টি খেলেছেন দাসুন শানাকা। দীর্ঘদিন পর দলে ডাক পেলেন, শানাকা ফেরায় দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে। এদিকে বিতর্কিত ক্রিকেটার চামিকা করুনারত্নেও দলে ফিরেছেন।
বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো ও ঈশান মালিঙ্গা।
আরটিভি/এসআর