images

খেলা / ক্রিকেট

সিরিজ হারের পর যা বললেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০৯:৩৪ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে অনুষ্ঠিত শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে লঙ্কানদের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৮৫ রান। কুশল মেন্ডিস খেলেন দুর্দান্ত ১২৪ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে মিরাজ যা বলেন, আমরা বোলিংয়ে ভালো করেছিলাম। বিশেষ করে শেষ ১০ ওভারে স্পিনাররা খুব ভালো করেছে। উইকেট খুব ভালো ছিল, আমরা ব্যাটিংয়ের সময় ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম।

তবে ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করে নেন তিনি। বলেন, আমরা মাঝের ওভারে কোনো পার্টনারশিপ গড়তে পারিনি। কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিলাম, ফলে শুরুটা কাজে লাগানো যায়নি।

দলের গঠনতন্ত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মন্তব্য করেন মিরাজ, আমাদের দলটা এখনও তুলনামূলকভাবে তরুণ। কিছু নতুন খেলোয়াড় এসেছে দলে। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করছি। আরও সুযোগ পেলে সবাই ভালো করবে।

আরও পড়ুন
chelsea

ফ্লুমিনেন্সকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

বাংলাদেশের জন্য এটি একটি শিক্ষণীয় সিরিজ, যেখানে তরুণদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার অভাব স্পষ্টভাবে ধরা পড়েছে। তবে মিরাজের কথায় আশার আলো তরুণদের নিয়ে ভবিষ্যতের জন্য গড়ার প্রক্রিয়ায় আছে দল।

আরটিভি/এসকে