রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৬:০৫ পিএম
টাইগারদের শ্রীলঙ্কা সফর শেষ হলেই বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল। মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা। আর এই সিরিজকে সামনে রেখে টিকিটে মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ক্রিকেট বোর্ড। এই সিরিজের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
পাকিস্তান-বাংলাদেশের ম্যাচ দেখতে হলে সর্বনিম্ন ৩০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। এই টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি ম্যাচ প্রতি ৩ হাজার ৫০০ টাকা গুনতে হবে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য
আরটিভি/এসআর