images

খেলা / ক্রিকেট

স্টেডিয়ামে সাকিবের প্ল্যাকার্ড নিষিদ্ধের বিষয়ে যা বলছে বিসিবি

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ১১:১২ পিএম

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের পোস্টার সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না তিনি। এমনকি গত বিপিএলে তার প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢুকতেও নিষেধ করেছিল বিসিবি। এবার আবারও আলোচনায় নেই প্ল্যাকার্ড ইস্যু।

রোববার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে আসন্ন পাকিস্তান সিরিজে ক্ষেত্রে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কোনো সরাসরি নিষেধাজ্ঞা আছে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।

আরও পড়ুন
Web_Im____ag

একশর আগেই অলআউট লঙ্কনরা, সমতা ফেরাল বাংলাদেশ

জবাবে মাহবুব বলেন, বিসিবি সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আমাদের অনার্স বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে ২৫ বছর পূর্তি করেছি সেখানে এমন কোনো ক্রিকেটার নেই যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে, তার ছবি ছিল না। এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদের শ্রদ্ধা জানাতে চাই।

এদিকে গ্লোবাল সুপার লিগে নজরকাড়া পারফরম্যান্স করার পর থেকেই আবারও আলোচনায় সাকিব আল হাসান। গুঞ্জন রয়েছে তাকে দলে ফেরাতে আলোচনা চলছে বিসিবিতে।

এনিয়ে গতকাল বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, বাংলাদেশের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো দ্বিতীয় চয়েজ নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...আগে কীভাবে চলেছে জানি না। কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। 

আরটিভি/এসআর